শালারাই বাটপার!

 ৭১রে রাজাকাররা রাজাকার ছিল এটা নিয়ে কোন বিতর্ক নাই। কিন্তু, বিতর্ক থেকে গেছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব নিয়ে!  আসলে স্বাধীনতার ঘোষক কে? আমভাবে শেখ মুজিবকে ঘোষক বলা হয়। আবার বিএনপির দাবি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক যদিও তিনি তার জীবদ্দশায় কখনো এই দাবি করেননি। বিএনপি যাদের জন্ম বাংলাদেশ স্বাধীনের অনেক পরে তাদেরকে আওয়ামীলীগ কিন্তু পাকিস্তানের দোসর হিসেবেই দেখে, যদিও বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা সদস্য রয়েছে। এমনকি শেখ হাসিনাও তার এক বক্তৃতায় বলেছিল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের দিকে একটা গুলিও ছুঁড়ে নাই!

আওয়ামীলীগের দাবি হচ্ছে আপনাকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হলে অবশ্যই আওয়ামীলীগ করতে হবে, আওয়ামীলীগের দালালী না করলে আপনি রাজাকার। আবার বিএনপির দাবি জিয়াউর রহমানকে ঘোষক হিসাবে না মানলে আপনি ভারতের দালাল! আবার এইদিকে ভারত দাবি করছে ৭১এর বিজয় তাদের! এখন আপনি মানবেন কোনটা? 

মুক্তিযুদ্ধ নিয়ে আসলে বিতর্ক তৈরি করছে কারা? এই মুক্তিযুদ্ধ নিয়ে টানাটানি করতেছে কারা? স্বাধীনতার পর থেকে দূর্নীতি চুরিচামারি এইগুলো কারা সবচেয়ে বেশি করছে? আবার রাজাকার গুলোকে বুকে টেনে নিয়ে সুবিধা ভোগ করছে কারা? আওয়ামীলীগ বিএনপি উভয়ই তো সুবিধা ভোগ করছে! বাস্তবতা তো একদম দিবালোকের ন্যায় পরিস্কার। 

সব কথার শেষ কথা হচ্ছে সব শালারাই বাটপার!

Comments

Popular posts from this blog

So called progressiveness and our reality

লিবারেল ডেমোক্রেসির ইসলাম বিদ্বেষীতার মুখোশ

বাস্তবতা এবং তথাকথিত প্রগতিশীলতা