Posts

Showing posts from November, 2025

লিবারেল ডেমোক্রেসির ইসলাম বিদ্বেষীতার মুখোশ

 লিবারেল ডেমোক্রেসির মূল সমস্যা হল মাইনোরিটি যে শয়তান হতে পারে সেটা সে বিশ্বাস করবে না। এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সে সেটা মানবে না। তার সব সময় চেষ্টা থাকবে মাইনোরিটি কার্ড ব্যবহার করে মেজোরিটিকে দমিয়ে রাখার। কোন স্থানে দাঙ্গা হলে যুদ্ধ হলে সে সেখানে উপস্থিত ছাড়াই মাইনোরিটির জীবন নিয়ে শঙ্কা করবে। একটিবারের জন্যও সে মেজোরিটির আলাপ তুলবে না। . এটা কেন হয় ? এটার মূল কারণ হল গণতন্ত্রের জেনোসাইডাল ইতিহাস। গণতন্ত্র এক সময় মেজোটিরিয়ান পাওয়ারের উপর দাড়িয়ে সারা বিশ্বে মাইনোরিটির উপর অসংখ্য জেনোসাইড পরিচালনা করে। মাইনোরিটিকে এথনিক ক্লিনসিং করে। মেজোরিটিয়ান কোন খারাপ কাজ করতে চাইলে বিশেষ করে কোন মাইনোরিটি কমিউনিটিকে ওয়াইপ আউট করতে চাইলে কারো সেই শক্তি নাই তা ঠেকাবার। এটা গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতা। এটাকে অনেক নাম দেয় Tyranny of the Majority কিংবা মেজোটিরিয়ান ডিলেমা।   . গণতন্ত্রের এই অপূর্ণতা কিংবা দূর্বলতা ঢাকার জন্যই মূলত পরবর্তীতে  লিবারেল ডেমোক্রেসির উদ্ভব ঘটানো হয়। লিবারেল ডেমোক্রেসির ডিকশনারীতে মেজোটিরিয়ান পিপল হত্যা, ষড়যন্ত্র, এথনিক ক্লিংসিং এর মত নৃশংস ঘটনার শ...