Posts

Showing posts from October, 2023

একজন ফ্রিল্যান্সার-এর ভবিষ্যৎ কেমন?

  ফ্রিল্যান্সিং এর সাথে যেহেতু দেশের বাজার ব্যবস্থার কোনো প্রকার সম্পৃক্ততা নেই, তাই এই পেশাটি অনেকটা সেইফ এবং এখান থেকে অনেক আয় করা যায়, যদি আপনার অভিজ্ঞতা এবং কাজের স্কিল সেরকম হয় থাকে। একেকজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার প্রতিমাসে কম হলেও ২ হাজার ডলার থেকে শুরু করে ৪/৫ হাজার ডলার আয় করেন। ক্ষেত্র বিশেষে তা বেশি-কমও হতে পারে। এখন কথা হলো প্রতি মাসে যদি ২/৩ হাজার ডলার উপার্জন হয়, তাহলে কি দরকার শুধু শুধু ফ্রিল্যান্সিং বাদ দিয়ে অন্যের কোম্পানীতে জব করা বা নিজে কোম্পানী খোলা। এই ধরনের ফ্রিল্যান্সাররা একটা সময় এতো কাজের অর্ডার পান যে নিজে একা করতে পারেন না। কারন তাদের প্রোফাইলগুলো ক্লায়েন্টদের কাছে কাংখিত বস্তু হয়ে উঠে। প্রতিদিন দেখা যায় ৫/৭/১০ টার মতো কাজ ক্যান্সেল করতে হয়। এভাবে মাসে হয়তো দেখা যায় ১০০ এর বেশী কাজ বাতিল করতে হয়। এই ধরনের পরিস্থিতি যখন নিয়মিত হতে থাকে তখনই তাদের মনে হয় একটা ছোটো-খাটো টিম করে কাজ করলে এই আয়গুলো যোগ হবে। তাই তারা অনেক সময় নিজে কাজ বাদ দিয়ে অধিনস্থ ফ্রিল্যান্সার নিয়োগ করেন। আবার অনেকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। নিয়মিত কম্পিউটারে ১২/১৫ ঘন্...

ট্রান্সজেন্ডার

 ট্রান্সজেন্ডারের এই কনসেপ্টটা আমাদের দেশে নতুন হলেও কিন্তু পশ্চিমা দেশগুলোতে পুরনো এবং এটা সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিরতার প্রধান কারণ।  সাধারণত আমরা আমাদের সমাজে তিন ধরনের লিঙ্গের সাথে পরিচিত, নারী, পুরুষ ও হিজরা। যদিও এই তৃতীয় শ্রেণীর প্রাকৃতিকভাবে খুবই কম হয়, এখন রাস্তাঘাটে এবং বাসে যাদেরকে দেখি তাদের বেশিরভাগ হয়তো অস্ত্রপচার করে থাকে অথবা টাকা পয়সার জন্য এই কাজে নামে। কিন্তু ইসলামের দৃষ্টিতে তৃতীয় লিঙ্গ বলে কোন পরিচয় নাই। যাদেরকে আমরা হিজরা হিসাবে জানি, ইসলামের দৃষ্টিতে তাদের তৃতীয় কোনো পরিচয় নাই, বরং তাদেরকে হয়তো নারী অথবা পুরুষের ক্যাটাগরিতে ফালানো হয়। অর্থাৎ দুই লিঙ্গের মধ্যে হরমোনাল ফাংশন অনুযায়ী যেটা তার মধ্যে গালিব সেটাই তার পরিচয় হয়ে থাকে। তবে এই ধরনের কেস খুবই কম।  ট্রান্সজেন্ডার হলো পশ্চিমাদের আমদানি করা ভিন্ন একটা মানসিক অসুস্থতা। সমকামিতা যেরকম একটা মানসিক রোগ ও অসুস্থতা, ঠিক ট্রান্সজেন্ডারিজম বা ছেলে হয়ে নিজেকে মেয়ে অনুভব করা কিংবা মেয়ে হয়ে নিজেকে ছেলে অনুভব করা এটাও একটা মানসিক রোগ। সমাজের প্রধান জনশক্তি ও মূলধারা হলো পুরুষরা। পুরুষদের পুর...