Posts

Showing posts from December, 2024

বাস্তবতা ও আমাদের মুখোশ

অপ্রিয় হলেও এটাই সত্য আমাদের লিখিত নীতির সাথে বাস্তবতার দূরত্ব বিশাল। বিয়ের যৌতুক প্রথা নিয়ে প্রায় সবাই সমালোচনা করে। কিন্তু, দাওয়াত পেলে কুকুরের মত জিহ্বা বের করে দৌড় দেয়। গিলার সময় নীতি আর জীবিত থাকেনা। তখন সামাজিকতা রক্ষা করা গুরু দায়িত্ব হয়ে যায়। হয়তো কিছুদিন পর মদ পানের দাওয়াত দিলেও তখনও মদ হারাম ফতুয়া পোস্ট দিয়ে সামাজিকতা রক্ষার জন্য সবাই মদ পানের দাওয়াতে ছুটে যাবে। এখন আবার যৌতুকের ভার্সন চেঞ্জ হয়েছে। শিক্ষিত সমাজ এখন আর যৌতুক নেয়না। তারা এখন উপহার আদানপ্রদান করে! মদকে শরবতের বোতলে ঢেলে সেটাকে শরবত হিসেবে পান করার মত। কোনো রকমের লেনদেন বা বিনিময়ের বাধ্যবাধকতা ব্যতীত কাউকে কিছু প্রদান করা উপহার। কিন্তু, যখন সেটা সামাজিক প্রথা বা নিয়মে রূপান্তরিত হয়ে যায় তখন সেটাকে আর উপহার বলা যাবেনা। যারা উপহার দিচ্ছে বলে দাবি করেন তাদেরকে যদি বলা হয় এসব তারা কেন দেয়, এত আয়োজন কেন করে। অধিকাংশ লোক উত্তরে বলবে, "ছেলে পক্ষ কিছু দাবি করেনি। কিন্তু, সামাজিকতা তো রক্ষা করতে হবে। কিছু না দিলে মেয়েকে শ্বশুরবাড়িতে মন ছোট করে থাকতে হবে।" ইত্যাদি ইত্যাদি। যারা যৌতুক বিরোধী স্লোগান দেয় তা...

দিকদর্শন

গতো ২৫০ বছরের ইতিহাসে শাসনব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তনের ৩টি পথ দেখা যায়- . ক। বহিরাগত শক্তির হস্তক্ষেপ  খ। সশস্ত্র লড়াই (গৃহযুদ্ধ, গেরিলা যুদ্ধ ইত্যাদি)  গ। গণঅভ্যুত্থান যা বিপ্লবে পরিণত হয়েছে।  উল্লেখ্য গণঅভ্যুত্থান যেখানে বিপ্লবে পরিণত হতে পারেনি সেখানে শাসনব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন আসেনি।  . . এই তিন পদ্ধতির কিছু ঐতিহাসিক উদাহরণ দেখা যাক।   . . ক) বহিরাগত শক্তির হস্তক্ষেপের মাধ্যমে মৌলিক পরিবর্তনের উদাহরণ: . ১। নেপোলিয়নিক যুদ্ব: সময়কাল, ১৮০৩-১৮১৫। নেপোলিয়নের সামরিক আগ্রাসনের ফলে ইউরোপের মানচিত্রে পরিবর্তন আসে, বিভিন্ন অঞ্চলে গঠিত হয় ফ্রান্সের ক্লায়েন্ট স্টেইট। ফরাসী বিপ্লবের চেতনা ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন অংশে। উত্থান ঘটে মতবাদ হিসেবে জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদী আন্দোলনের। .  ২। পূর্ব ইউরোপে বিভিন্ন কমিউনিস্ট রাষ্ট্রের সূচনা: সময়কাল, ১৯৪৫-১৯৪৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের দখলকৃত অঞ্চলগুলোতে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়; যেমন পূর্ব জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া এবং রো...