Posts

Showing posts from September, 2025

বাংলাদেশ অবশ্যই একটা সাম্প্রদায়িক দেশ।

 বাংলাদেশ অবশ্যই একটা সাম্প্রদায়িক দেশ। এই ভূখন্ডে দুইটা বৃহৎ সম্প্রদায় বাস করে। একটা হল আওয়ামীলীগ, আরেকটা হল বিএনপি!  গণপরিবহনে একসাথে বসে মুসলমান আর হিন্দু যাতায়াত করে। কই কেউ তো কাউকে তোলে দেয়না। একই বাজারে মুসলমান হিন্দু একইসাথে কেনাবেচা করে। সেখানে তো ধর্মীয় কারণে কোনো মারামারি হয়না। একই রেস্টুরেন্টে সব সম্প্রদায়ের লোকেরা যাওয়া আসা করে। স্কুল কলেজে একইসাথে সবাই পড়াশুনা করছে, কই সেখানে তো কোনো সমস্যা হচ্ছেনা। কিন্তু, যত সমস্যা মারামারি কাটাকাটি সবগুলো আওয়ামীলীগ আর বিএনপি এই দুইটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে। হাটবাজার বলেন, কলেজ ইউনিভার্সিটি বলেন কিংবা অন্য কোনো পাবলিক প্লেসের কথা বলেন যত দাঙ্গাহাঙ্গামা হয় সব কিন্তু এই দুই সম্প্রদায়ের লোকদের মধ্যেই। আর এই রাজনৈতিক সমস্যা গুলোকে আরো ঘনীভূত করার নতুন মন্ত্র হল 'অসম্প্রদায়িক' শব্দটা। এই শব্দটি দ্বারা আমভাবে বৃহৎ গোষ্ঠীকে ধর্মীয়ভাবে সুকৌশলে উস্কে দেওয়া ছাড়া অন্য কিছু করা হয়নি। যারা এই জিকিরের প্রসার ঘটিয়েছে মূলত তারাই ধর্মীয় ঠেলাঠেলির বীজ বপন করে দিয়েছে। আর এটা অবশ্যই কমন সেন্সের একটা বিষয়, যে কোনো ভূখন্ড প্...