আমজনতার জীবন রাজনীতিবিদদের কাছে একটা খেলা

 সন্ত্রাসী কার্যক্রমের বিচার হয়না কেবল রাজনৈতিক মাঠ সরগরম হয় মাত্র। মাঝেমধ্যে যে ক'টা বিচার চোখে পড়ে সেগুলোও আশপাশ কাটিয়ে যাওয়ার সুযোগ থাকেনা বলে চাপের মুখে করা হয়। In fact মাস্তান গুলো তো ছায়ার তলেই লালিত পালিত হয়। 

এই যে গতকাল ট্রেনে অগ্নিসংযোগ করল, জলজ্যান্ত মানুষ পুড়ে মৃত্যুবরণ করল এর যথাযথ বিচার কি হবে? এইরকম ঘটনা তো আর নতুন নয়। অতীতের ঘটনা গুলোর কি-ই বা হয়েছে?  বরং এটা কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা লুটতে ব্যস্ত। এই দল ঐ দলের উপর দায় চাপাতে চায়, ঐ দল এই দলের উপর চাপাতে চায়। সবাই শুধু চাপাচাপিতে মশগুল। ভাবভঙ্গী দেখে মনে হয় মানুষের করুণ মৃত্যুতে তারা যতটা না ব্যথিত তার চেয়ে আরো বেশি উৎফুল্ল একটা ইস্যু পেয়ে যাওয়ার কারণে। যখন কোন দুষ্কৃতকারী ধরা পড়ে আর সে যদি ক্ষমতাসীনদের দলের হয়ে যায় তখন সে হয়ে যায় বিরোধী দল হতে অনুপ্রবেশকারী। আর যদি বিরোধী দলের হয়ে থাকে তবে বিরোধিরা সেটাকে রাজনৈতিক ষড়যন্ত্র, দমন নিপীড়ন বলে চালিয়ে দেয়।

আসলে রাজনীতি হচ্ছে সম্পদশালী ব্যক্তিদের একটা খেলা যেখানে সাধারণ মানুষের কোনো মূল্য নাই। না থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই উচিৎ! 


Comments

Popular posts from this blog

So called progressiveness and our reality

লিবারেল ডেমোক্রেসির ইসলাম বিদ্বেষীতার মুখোশ

বাস্তবতা এবং তথাকথিত প্রগতিশীলতা